পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে 'ডাকাত' অভিযোগে মো. আলী হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আজ ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, আলী হোসেন এবং তিনি অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না। রোববার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তিনজন বাড়িতে আসেন। রাতেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে ৫০-৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে 'ডাকাত' বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘরের বাইরে বের হলে তাকে ধরে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। খবর...
Developed by BDITHOST