পৌষ মাসের কনকনে শীত। শেরপুর জেলার গারো পাহাড়ঘেঁষা সীমান্তবর্তী এলাকা—একপাশে ভারতের মেঘালয় রাজ্য, অন্যপাশে বিস্তীর্ণ বাংলার কৃষিজমি। চারপাশে কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ি জনপদে যখন মানুষ শীত থেকে বাঁচতে ঘরের ভেতর আশ্রয় নেয়, ঠিক তখনই এখানকার কৃষকরা নেমে পড়েন মাঠে। হিমেল বাতাস, পাহাড়ি ঠান্ডা পানি আর কাদামাটির কষ্ট উপেক্ষা করে তারা ব্যস্ত জমি চাষে। ভোরের আলো ফোটার আগেই গারো পাহাড়ের পাদদেশে শুরু হয় কৃষকের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢেকে থাকা জমিতে হাঁটুসমান কাদা ও ঠান্ডা পানির মধ্যে দাঁড়িয়ে কোদাল চালান তারা। প্রতিটি কোপে, প্রতিটি হালচাষে যেন বুনে দেন আগামীর স্বপ্ন—ভরপুর ধান, সবুজ ফসল আর পরিবারের মুখে হাসি। এই সীমান্তবর্তী জনপদের কৃষকরাই পাহাড়ি অঞ্চলের মানুষের খাদ্য জোগানের বড় ভরসা। স্থানীয় কৃষকদের ভাষ্য, গারো পাহাড় এলাকার শীত সমতলের তুলনায় অনেক বেশি তীব্র। মেঘালয়...
Developed by BDITHOST