আধুনিক যুগে ডিজিটাল বিশ্ব আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজকের শিশুদের বড় হয়ে ওঠা ঘটছে সম্পূর্ণ ডিজিটাল পরিবেশে। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভি, সবই এখন তাদের শেখার, খেলাধুলার ও যোগাযোগের মাধ্যম। কিন্তু এই সহজলভ্য প্রযুক্তি যতটা সুবিধা এনে দিয়েছে, ততটাই বাড়িয়ে দিয়েছে ঝুঁকি, পাশাপাশি বেড়েছে নতুন এক ভয় আর তা হলো সাইবার ঝুঁকি। শিশুদের জন্য অনুপযুক্ত কনটেন্ট, গেম আসক্তি, সাইবার বুলিং, ফিশিং বা প্রতারণা, এসব বিপদ এখন হাতের মুঠোয়। এই বাস্তবতায় ‘প্যারেন্টাল কন্ট্রোল টুলস’ এখন অভিভাবকদের অন্যতম কার্যকর হাতিয়ার হিসেবে গুরুত্ব পাচ্ছে। প্যারেন্টাল কন্ট্রোল টুলস হলো এমন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যা দ্বারা অভিভাবক তাদের সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারে। এর মাধ্যমে কোন ওয়েবসাইটে প্রবেশ করা যাবে, কতক্ষণ ফোন বা কম্পিউটার ব্যবহার করা যাবে, এমনকি...
Developed by BDITHOST