স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার দায়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা৷ সংবাদ প্রকাশের ফলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানী হয়েছে এমন অভিযোগে আদালতের শুনানী শেষে বগুড়া সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন তানভীর আলম রিমন নামে এক ব্যক্তি৷ এতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার,ও বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারকে বিবাদী করা হয়। ওদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া এ মামলাকে হয়রানিমূলক দাবি করে আজ ১৭ জুন বিকেলে জাতীয় প্রেসক্লাব সহ চট্রগ্রাম, বরিশাল,সিলেট, নারায়ণগঞ্জ,...
Developed by BDITHOST