
প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ অ্যা গুড লিসেনার’ বলে প্রশংসা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফলাফলভিত্তিক নেতৃত্বে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে। উনি সবার কথা ধৈর্য ধরে শুনছেন। কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না। মঙ্গলবার (১৭ মার্চ) আশিক চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আগে কাজ করার সুযোগ না থাকলেও গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও একান্ত পর্যালোচনা সভায় তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। তার নেতৃত্বগুণ সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছেন বলেও জানান বিডা চেয়ারম্যান। আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের...
Developed by BDITHOST