কামরুল ইসলাম - ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, যদি এ প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি ঘটে, তার পূর্ণ দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। ফখরুল আশা প্রকাশ করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট গঠিত হবে।
Developed by BDITHOST