রাজশাহী জেলা জুড়ে চলছে পুকুর খননের হিড়িক। এ যেন এক অদৃশ্য ধুম্রজাল। নেই প্রশাসনিক কঠোর কোন পদক্ষেপ। সূত্র বলছে, জেলা জুড়ে প্রায় ৫ শতাধিক অবৈধ পুকুর খনন চলছে। যার কিছু ইতি মধ্যে শেষ হয়েও গেছে। সরেজমিনে দেখা যায়, আবাদি জমিতে চলছে এই অবৈধ পুকুর খনন। পুকুর খননের নেই প্রশাসনিক অনুমতি । তাহলে প্রশ্ন আসে কি ভাবে দিন রাত এক করে চলছে এই খনন কার্য?? এমন প্রশ্নের উত্তর খুঁজতে একদল সংবাদ কর্মী ছুটে যায় মাঠে পর্যায়ে । উঠে আসে চোখ কপালে উঠার মত নানান চাঞ্চল্যকর তথ্য। জেলার সব থেকে বেশি পুকুর খনন চলছে মোহনপুর উপজেলায় । উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধুরশা বিলে দেখা যায় প্রায় ১ শত বিঘা ৩ ফসলি জমিতে এই মৌসুমে পুকুর খনন শেষ হয়েছে, খনন চলছে...
Developed by BDITHOST