
মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, সঙ্গী ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। দীর্ঘ দেড় থেকে দুই দশক যাদের জীবন কাটল ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি’ হিসেবে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে তারা এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি। রাজনৈতিক প্রতিহিংসা আর প্রহসনের বিচার ছাপিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় সংসদে ফিরেছেন বিএনপির লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে দীর্ঘ ১৮ বছর কারাবন্দী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বছরের পর বছর প্রিজন ভ্যানে করে আদালতে যাতায়াত করা বাবরের মুক্তি ছিল অনিশ্চিত। কিন্তু গত বছরের ১৬ জানুয়ারি কারামুক্ত হয়ে তিনি ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায় (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি)। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১...
Developed by BDITHOST