
ফেনীতে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ফেনী শহরের রয়েল সালমন হোটেলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক মজনু, সংগঠনের পরিচালক আব্দুল কুদ্দুস চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন নয়ন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল...
Developed by BDITHOST