ফ্যামিলি কার্ড শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি পরিবারের নারী সদস্য এই কার্ড পাবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে আপদকালীন সময়ে পরিবার রাষ্ট্রের সহায়তা পাবে। কোনো নারী স্বামী পরিত্যক্তা বা বিধবা হলে নিজের পায়ে দাঁড়াতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড পাওয়ার জন্য কাউকে খুঁজতে হবে না, মামা-খালুর প্রয়োজন হবে না। প্রকৃত...
Developed by BDITHOST