নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রামে কুমিল্লার জনগণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই ছিল কুমিল্লার সন্তানদের হাতে। তাদের সাহসী ও অকুতোভয় ভূমিকার ফলেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সব স্তরে গেঁথে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এনসিপি শুরু থেকেই সক্রিয় রয়েছে। তারুণ্যের রাজনীতির মূল ভিত্তি হিসেবে তিনি দায়িত্ববোধ, সহিষ্ণুতা ও নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগকে গুরুত্ব দেন। দেশের সামাজিক ও...
Developed by BDITHOST