
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ইয়াছিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নুরানি মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালীন সময়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাধা প্রদান, শিক্ষার্থীর কাছ থেকে মাইক কেড়ে নেওয়া এবং শিক্ষককে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গত ৩১শে মার্চ (মঙ্গলবার) সকাল থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।বাদ আছর কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে যখন শিশু শিক্ষার্থী মোছাঃ বুশরা (৭) কুরআন তেলাওয়াত শুরু করে, তখন স্থানীয় অভিযুক্ত ব্যক্তি মো: শফিকুল ইসলাম তরফদার, গ্রাম: বগা ভাংগাবাড়ি অতর্কিতভাবে অনুষ্ঠানে বাধা প্রদান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম প্রতিযোগিতায় বিঘ্ন ঘটান এবং ছোট্ট শিশু বুশরার হাত থেকে জোরপূর্বক মাইক কেড়ে নেন। উপস্থিত শিক্ষকরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি মাদরাসার শিক্ষকদের "বেয়াদব" বলে অকথ্য ভাষায় গালিগালাজ...
Developed by BDITHOST