স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক। আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী গ্রামেছবি: প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গেজেট গতকাল রোববার প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

 

শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

 

অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তাঁর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। আমার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দীগন্ত। কেউ কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন দুটি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আগে থেকে আমি অবগতও নই।’

 

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোড়না, ধামাহার, বাদলদিঘী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন পরিষদ করা হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

See also  কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

 

সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের বেতগাড়ী গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান। বংশের নামানুসারে তাঁর পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই ‘মীরবাড়ী’র নামে।

 

অন্যদিকে নবগঠিত মোকামতলা ইউনিয়নের মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুরসহ ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এ ছাড়া ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর, বোয়ালমারীসহ মোট ৮টি মৌজা নিয়ে গঠিত হয়েছে ‘দীগন্ত’ ইউনিয়ন। এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

 

এ ছাড়া উপজেলার পলাশী, হাটগাড়ী, গোকর্ন, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়াসহ মোট ১৭টি মৌজা নিয়ে গঠন করা হয়েছে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন। এ ইউনিয়নের লোকসংখ্যা মোট ১৮ হাজার ৯৩৪ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST