পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি। দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী। এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি। যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে। তাই কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনও কোনও বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন একটি বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩-এ আবদুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫-এ জি এম সিরাজ এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেন মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের প্রার্থিতার জন্য ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। মোশারফ...
Developed by BDITHOST