রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রী জি-ব্লক মেইন রোডের ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা আহমেদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুরের বিশিষ্ট রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদের মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় তিসা আচমকা পেছনের দিকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা ‘রমজান পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত...
Developed by BDITHOST