রাজধানীর বনশ্রী এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর বলাৎকার এবং ‘হত্যা’ ইস্যুতে সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে কোনো ঘটনা যখন বেশি ভাইরাল হয়, দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়; তখন বিচার পাওয়ার একটা পসিবিলিটি (সম্ভাবনা) তৈরি হয়, প্রধানমন্ত্রী গিয়ে দেখা করে, আশ্বাস দেয়। এর বাহিরে কোনো ঘটনায় সেই সম্ভাবনাটুকুও তৈরি হয় না, বিচার পাওয়া তো সেক্ষেত্রে বিলাসী আবদার! আবার প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও শঙ্কা থেকে যায়, বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত হলেও; এখন পর্যন্ত কার্যকর করা যায়নি। রামিসারটা কী হয়,আল্লাহ মালুম!’ তিনি আরও লেখেন, ‘আরেকটা বিষয়, রামিসার ঘটনার দিন রাজধানীর বনশ্রী এলাকায় আব্দুল্লাহ নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় মাদ্রাসার ওয়াশরুম থেকে।...
Developed by BDITHOST