এনসিপি কার্যালয়ে শনিবার (৬ জুন) বিকালে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। শনিবার (৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত) সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে বলে জানান তিনি। ঢাকার ২০টি স্কুলে বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও দখল, দুষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এ সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বনাঞ্চল ধ্বংস করে...
Developed by BDITHOST