‘বেঁচে থাকলে একসঙ্গেই থাকব, মরলেও একসঙ্গে’- জনপ্রিয় এই প্রবাদটিই যেন বাস্তবে প্রমাণ করে দিয়ে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের দুই ঘনিষ্ঠ বন্ধু। আজীবন ছায়ার মতো পাশে থাকা বন্ধুর দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবরের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অপর বন্ধু। সোমবার (২০ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই বন্ধু হলেন- দক্ষিণ কেরোয়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০) এবং একই এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটোয়ারী (৮৫)। জীবদ্দশায় তারা একসঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, এমনকি এলাকার মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। এ পর্যন্ত তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে স্থানীয়রা জানান।রোববার রাতে একসঙ্গে চা পান এবং সোমবার ভোরে ফজরের নামাজ আদায়...
Developed by BDITHOST