
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক জিলবার্ট হোংবো বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জেনেভায় অনুষ্ঠিত ৩৫৬তম আইএলও গভর্নিং বডির সভায় অংশগ্রহণের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এ ধরনের গণতান্ত্রিক অগ্রযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। শ্রমমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা মহাপরিচালকের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ...
Developed by BDITHOST