
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক পথে এগিয়েছে এবং এই ধারা বজায় রাখতে হলে পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও আস্থার ভিত্তি আরও শক্ত করতে হবে। শনিবার (২ মে) বিকেলে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় শিল্পী রনজিৎ দাসের একক শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীতে শিল্পীর ৬৫টি কাজ স্থান পেয়েছে, যা সমসাময়িক শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করছে। পাওয়ান বঢ়ে উল্লেখ করেন, সীমান্ত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বাড়াতে দুই দেশের যৌথ উদ্যোগ ইতোমধ্যে সুফল দিতে শুরু করেছে। তিনি বলেন, নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছানো সম্ভব। তিনি...
Developed by BDITHOST