ঐতিহ্যবাহী পিঠা উৎসবকে কেন্দ্র করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসবে আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বেপারী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল, বিশিষ্ট লেখক ও গবেষক কালাম ফয়েজী, মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক আলম সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, বিশেষ করে প্রচন্ড গরম মৌসুমে দীর্ঘ সময় অবস্থানের কারণে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই...
Developed by BDITHOST