কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজান অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাটগুলো খোলা হলেও ভাটি এলাকায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং উজান থেকে আসা পানির প্রবাহের ওপর ভিত্তি করে জলকপাট খোলার সময় ও পানি নিষ্কাশনের পরিমাণ পরিবর্তিত হতে পারে। পরিস্থিতির প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরও জলকপাট খুলে পানি ছাড়া হবে। কর্তৃপক্ষের...
Developed by BDITHOST