শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বাবা আমাদের শিখিয়েছেন কিভাবে খালেদা জিয়ার মতো আপোষহীন থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয়। আমার বাবা বিএনপির একজন কর্মী। তিনি আমাদেরকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকাল তিনটার দিকে নাটরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এসব কথা বলেন।স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদী খুনি হাসিনা এ দেশের শাসনব্যবস্থা এককভাবে কায়েম করেছিলেন, যেখানে দেশের সকল জনগণ নিপীড়িত হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। দুঃখ-কষ্ট শুধু আপনাদের নয়, সারাদেশের বিএনপির নেতাকর্মীদের।স্নিগ্ধ আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদেরকে নেতৃত্বে আনা হবে। তরুণদের মাধ্যমে এদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে। বিভিন্ন দেশে বর্তমানে তরুণরা নেতৃত্বে...
Developed by BDITHOST