
জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দলটি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে। মামুনুল হক আরও উল্লেখ করেন, ২০১৪-২০২৪ পর্যন্ত আবার সেই দলটিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই...
Developed by BDITHOST