ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষণা করেছিল, এক পরিবার থেকে একজনই প্রার্থী দেওয়া হবে। তবে এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার ‘নীতি’ নিলেও একটি পরিবারের ক্ষেত্রে এ নিয়মের বাইরে গিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জানা যায়, প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে প্রার্থী করেছিল বিএনপি। এবার দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনে দলটির প্রার্থী মনোনীত হয়েছেন তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি...
Developed by BDITHOST