বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে—সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে আমার ধারণা যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখবো। তখন এ সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই চেষ্টা করছে। তিনি আরও বলেন, জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন। সব দল অভিযোগ করছে প্রশাসনে দলীয় লোক আছে—এর মানে এই সরকার নিরপেক্ষ। ১৫ সেনাকর্মকর্তার বিষয়ে আইন...
Developed by BDITHOST