এম আরফাত সুমন - চট্টগ্রাম।
২০ জানুয়ারী ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিকল্প প্রার্থী দেওয়া ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির

সারাদেশে বিএনপির ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। আবার দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি।

 

মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। এর মধ্যে সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। তবে চূড়ান্ত মনোনয়নে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নিয়েছে দলটি। সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী হিসেবে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে শুরুতে বিএনপি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে। পরে একই আসনে বিএনপির আরেক নেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে চূড়ান্ত মনোনয়নে গিয়াস কাদের চৌধুরীকেই বেছে নিয়েছে বিএনপি।

 

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। এই আসনে ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেওয়া হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেয় দলটি। তবে এই আসনে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST