সরকারের নিয়মিত জ্বালানি ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের অর্থ সাশ্রয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তার একান্ত সচিব ( পিএস) কেয়ামউদ্দিন এক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। গত ৩০ এপ্রিল জ্বালানি মন্ত্রীর পিএস এক চিঠিতে বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী ১ মে থেকে জ্বালানি ভাতা গ্রহণ করবেন না। সরকারি অর্থ এবং জ্বালানি সাশ্রয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রীর পিএস জ্বালানি ও খনিজ সম্পদের প্রশাসন শাখাকে অনুরোধ করেছেন। জানা গেছে, সরকারের নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী প্রতি দিন ২০ লিটার তেল পান তার গাড়ির জন্য। এ হিসেবে জ্বালানি মন্ত্রী মাসে ৬০০ লিটার অকটেন পেতেন। যার বাজার মূল্য ৮৪ হাজার টাকা। এখন তিনি তার ব্যবসায়িক...
Developed by BDITHOST