ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রল বোমা, ককটেল, গান পাউডার ও বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে পেট্রল বোমা ও নানা সরঞ্জাম জব্দ করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউনকে কেন্দ্র করে পেট্রল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে...
Developed by BDITHOST