জীবন থেকে পালাতে চেয়েছিলেন মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে এ ধরনের ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। আজাদ লিখেছিলেন, ‘ইচ্ছা তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ তার এই ইচ্ছা যে এভাবে বাস্তবে পরিণত হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি আপনজনেরা। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের পিলার থেকে সরে যাওয়া বিয়ারিং প্যাড পড়ে মারা যান আবুল কালাম আজাদ। মাত্র পাঁচ বছর আগে দাম্পত্যজীবন শুরু করেছিলেন আজাদ (৩৫) ও প্রিয়া (২৫)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় মনোয়ার ভিলার তৃতীয় তলায় ছিল তাদের সাজানো সংসার। শ্বশুরবাড়ির মাত্র ১০০ গজ দূরে ভাড়া বাসায় থাকতেন তারা। ঘর আলো করে আসে আবদুল্লাহ ও ফারিয়া। যাদের বয়স মাত্র ৪ ও ২ বছর।...
Developed by BDITHOST