ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ায় বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সিনেমার দৃশ্যের মতো এই ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত যুবককে নিচে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকলকর্মীরা। জানা যায়, রোববার (১২ এপ্রিল) পুরুলিয়া শহরের দুলমি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দেখতে পান, একটি উঁচু পানির ট্যাঙ্কের মাথায় দাঁড়িয়ে চিৎকার করছেন এক যুবক। তার একটাই দাবি, তিনি বিয়ে করতে চান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে জড়ো হন শত শত মানুষ। জানা গেছে, ওই যুবকের নাম আব্বাস আনসারী (২২)। তিনি পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি তার মধ্যে বিয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়। বাড়ির লোকের কাছে বারবার দাবি জানিয়েও যেন...
Developed by BDITHOST