দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০টি স্টলে খামারিরা তাদের গৃহপালিত পশু-পাখি, গাড়লসহ নানা জাতের প্রদর্শনযোগ্য প্রাণী নিয়ে অংশগ্রহণ করেন। সেরা তিনটি স্টলকে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ...
Developed by BDITHOST