ফুটবল বিশ্বকাপে অতীতে কখনো মুখোমুখি লড়াই হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেই সম্ভাবনা রয়েছে। তিনটি সমীকরণ মিলে গেলেই মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে মেসি-রোনালদোকে। এক সময় স্পেনের লিগে নিয়মিত মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যেত। সব শেষবার দেখা গেছে ৬ বছর আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনালদোর জুভেন্টাস। রোনালদো ম্যাচে দুটি গোল করেছিলেন। যে তিন সমীকরণ মিললে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই হতে পারে- ১. যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) এবং পর্তুগাল (গ্রুপ কে) নিজেদের গ্রুপে জেতে তাহলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-এর ম্যাচ জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের। ২. যদি আর্জেন্টিনা এবং...
Developed by BDITHOST