২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যৌনবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে লাখ লাখ কনডম বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করেছে দেশ দুটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে আসা সমর্থকদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণ করা হবে। সিফিলিস, গনোরিয়া, এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও বিনোদনকেন্দ্রে কনডমের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্রও বিতরণ করা হবে। ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর তিনটি শহর—মেক্সিকো সিটি, জালিস্কো ও মনতেরেতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো ৪০ থেকে ৫০ লাখ এবং ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় ২০ লাখ কনডম সরবরাহের প্রস্তুতি নিয়েছে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য...
Developed by BDITHOST