বিশ্বকাপের চলতি আসরে নতুন মাইলফলকের সামনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দেশের হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়ার পথে এই সুপারস্টার। বিশ্বকাপের গত আসরে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিতে এসেছে মেসিরা। আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আমরা ঠিক জায়গায় রয়েছি। সকলে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলাফল নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে চাই। নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই। তিনি আরও বলেছেন, মেসি খেলার জন্য প্রস্তুত আছে। ও আমাদের দলে অপরিহার্য। বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব...
Developed by BDITHOST