জামালপুর ইসলামপুর উপজেলা বলেরচর ইউনিয়নের সভারচর এলাকায় দীর্ঘদিনের বেহাল সড়কের কারণে ১৫-০৯-২০২৬ ইং মঙ্গলবার দুপুর ১টা সময অটোরিকশা দুর্ঘটনা একজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।একই অটোরিকশা থাকা একটি শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।এ ঘটনায স্হানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, সভারচর ক্বারি পাড়া দাখিল মাদ্রাসা থেকে সভারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে আঃ জব্বার মেম্বার মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে রয়েছে। সড়কে এমন নাজুক অবস্থার কারণে চলাচল কারি একটি অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এতে একজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠায়।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান স্বরূপটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা...
Developed by BDITHOST