২০২৬ ফিফা বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল এবং ‘জে’ গ্রুপে অবস্থান করছে আর্জেন্টিনা। সাধারণ গাণিতিক হিসাব বলছে, গ্রুপ পর্বে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী—রাউন্ড অব সিক্সটিন, সেমিফাইনাল কিংবা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্ব এই দুই দলের। অবশ্য রাউন্ড অব সিক্সটিন কিংবা ফাইনালের হিসাব এখনো অনেক দূরের পথ। কারণ, ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে কেবল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিরোপার ফয়সালা হতে আরও ১০১টি ম্যাচ বাকি। তবে মাঠের লড়াই কেবল জমতে শুরু করলেও এখনই শিরোপার মঞ্চ নিয়ে বিস্ফোরক এক ভবিষ্যদ্বাণী করে বসেছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তেদের এই বিশ্বচ্যাম্পিয়ন প্রাচীর মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ম্যাচের ভাগ্য গড়াবে টাইব্রেকারে। আর...
Developed by BDITHOST