আসন্ন ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শফিকুল ইসলাম একসময় রাজপথের সাহসী ও সক্রিয় যুবনেতা হিসেবে পরিচিত ছিলেন। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের সংগঠিত রাখা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একটি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডই আজ তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ফলে তিনি ভাটরা ইউনিয়নে একটি গ্রহণযোগ্য ও...
Developed by BDITHOST