গণপরিবহনে ভাড়া বৃদ্ধি সরকারের দায়িত্ব হলেও এর সঠিক বাস্তবায়ন ও কার্যকর মনিটরিংয়ের দায়িত্ব কার সাধারণ যাত্রীর মুখে মুখে ঘুরছে বলে মন্তব্য করেছেন নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী। সরকার সম্প্রতি প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে যা দেখবার কেউ নাই। গতকাল বিকেলে সরেজমিনে গণপরিবহনের ভাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে মোস্তানছিরুল হক চৌধুরী নিজেও এই অনিয়মের শিকার হন। সাইনবোর্ড থেকে শাহবাগ (এই রুটের দূরত্ব ১২ কিলোমিটার) কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা ভাড়া হলে সরকারি নির্ধারিত নতুন ভাড়া হওয়ার কথা ৩০ টাকা সেখানে...
Developed by BDITHOST