মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য, মানুষের স্বাধীনতার জন্য। জীবনের এই শেষ সময়ে এসে কোনো ভাতা কিংবা সরকারি সুযোগ-সুবিধা চাই না। শুধু চাই, রাষ্ট্র যেন আমাকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে মৃত্যুর পরও আমার সন্তানরা গর্ব করে বলতে পারবে-তাদের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আবেগঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকায় বসবাসরত সুভাস চন্দ্র বসু। বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই। বার্ধক্য ও শারীরিক নানা জটিলতায় আজ তিনি অনেকটাই শয্যাশায়ী। তবুও স্বাধীন বাংলাদেশের প্রতি তার ভালোবাসা এবং মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা এখনো অটুট। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সময় দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে সম্মুখ সমরে অংশগ্রহণ...
Developed by BDITHOST