ভারত দিন দিন আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান এএস দুলাত। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর জিও নিউজের। সাবেক গোয়েন্দা প্রধান বলেন, ভারতের একটি ভুল ধারণা রয়েছে যে পাকিস্তান এক সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু এ দেশটি কখনোই ভেঙে যাবে না। তার মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইঙ্গিত করছে যে ভারত নিজেই দিন দিন আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সাক্ষাৎকারে দুলাত বলেন, ভারত শুরু থেকেই পাকিস্তানকে বিশ্বজুড়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু আন্তর্জাতিক লবিং, উপলব্ধ সংস্থান এবং প্রক্সি চ্যানেল ব্যবহার করেও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। পাকিস্তানের সামরিক নেতৃত্ব সম্পর্কে...
Developed by BDITHOST