ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন সামরিক সদস্য নি’হ’ত হয়েছেন। শনিবার (১৩ জুন) নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং বিমান বাহিনীর কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন পাওয়া অপেক্ষায় রয়েছে...
Developed by BDITHOST