অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যহত রাখার। মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রোববার (২৬ অক্টোবর) ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারলো না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও, সম্প্রতি বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দু'দলের ম্যাচে। তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে। হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা...
Developed by BDITHOST