ভোরবেলা মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারত ও মিয়ানমার সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে। আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটবর্তী। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। তবে অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম অনুভূত হয়েছে। এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের...
Developed by BDITHOST