পৃথিবীতে বছরে কয়েক লাখ ভূমিকম্প ঘটে। বেশির ভাগই এত ছোট যে মানুষ টেরই পায় না, তবে বড় ভূমিকম্পগুলো পৃথিবীর ভৌগোলিক ও পরিবেশগত বিবর্তনে বিস্ময়কর প্রভাব ফেলে। বিজ্ঞানীদের মতে, ভূমিকম্প শুধু মাটির কম্পনেই সীমাবদ্ধ নয়-এটি পৃথিবীর ঘূর্ণনগতি, প্রাণীর আচরণ, পর্বতের উচ্চতা, এমনকি শহরের অবস্থান পর্যন্ত বদলে দিতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে জানায়, পৃথিবীতে মুহূর্তের ব্যবধানে একাধিক ভূমিকম্প হয়। প্রতিবছর গড়ে প্রায় ১৭টি ভূমিকম্পের মাত্রা ৭-এর উপরে থাকে, আর ৮ মাত্রার ভূমিকম্প হয় গড়ে বছরে একবার।গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্যও কমবেশি হতে পারে। কারণ বেশি মাত্রার ভূমিকম্পে পৃথিবীর ভরের পরিবর্তন হয়। যার ফলে পৃথিবীর ঘূর্ণন গতি সামান্য বেড়ে যায়। এতেই কমে যায় দিনের দৈর্ঘ্য। যেমন-২০০৯ সালে জাপানের উত্তর-পূর্বে হওয়া ৮.৯ মাত্রার ভূমিকম্পে পৃথিবীর দিনের দৈর্ঘ্য ১.৮...
Developed by BDITHOST