ভূমিকম্প পূর্ব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় জানানো হয়, শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে আগামী ২৩ নভেম্বর বিকাল ৩টার মধ্যে সকল আবাসিক হল খালি করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Developed by BDITHOST