
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই এক অনন্য নজির গড়েছেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় তিনি সংসদ সদস্য (এমপি) এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত অল্প সময়ে ভোটার থেকে সরকারপ্রধান হওয়ার ঘটনা এটিই প্রথম।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবন–এ প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আইনি বাধ্যবাধকতার কারণে বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব...
Developed by BDITHOST