নিত্যপণ্যের চড়া দামে এমনিতেই দিশেহারা মানুষ। সংসারের হিসাব মেলাতে যখন হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে, ঠিক তখনই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। তেলের দাম বাড়ার একদিন না যেতেই বাজারে উত্তাপ ছড়িয়েছে সবজি, আটা-ময়দা, ভোজ্যতেলসহ অন্তত ১০টি পণ্যের দামে। আয় না বাড়লেও একের পর এক বাড়ছে মানুষের খরচ। গ্যাস-বিদ্যুতের সংকটের সঙ্গে জ্বালানি ব্যয়ের বাড়তি চাপ-সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশা ও সাধারণ মানুষ। সবার আশঙ্কা-তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টিকে থাকাই দায় হয়ে পড়বে। সরকারকে তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজার স্থিতিশীল রাখতে জোরদার করা হবে নজরদারি, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। Advertisement এদিকে গত কয়েকমাস ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির চাপে এমনিতেই কমে গেছে মানুষের ক্রয়ক্ষমতা। আয়...
Developed by BDITHOST