বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরূমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।’ দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু...
Developed by BDITHOST