
বিশ্ব জ্বালানি বাজারে এখন দেখা যাচ্ছে বিপরীতমুখী প্রবণতা। একদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম কমছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক তেলের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে—যা সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরছে। শুক্রবার (২০ মার্চ) সর্বশেষ লেনদেনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২.০৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.১৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১.৪৫ শতাংশ কমে প্রায় ১০৭.১ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে বাজারে কিছুটা স্বস্তি ফেরার ইঙ্গিত দিচ্ছে এই পতন। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং সরবরাহ পরিস্থিতিতে সাময়িক সমন্বয়ের প্রত্যাশা এর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে চিত্র ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতের রপ্তানিযোগ্য প্রধান গ্রেড মুরবান ক্রুডের দাম এক লাফে প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১৩১ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা...
Developed by BDITHOST